সখিপুর থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগ দিলেন মোঃ মুরাদ হোসেন

  • আগস্ট ০৯, ২০২৬
  • ৮৪ ভিউ

টাঙ্গাইলের সখিপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ মুরাদ হোসেন যোগদান করেছেন। তিনি ৩১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে সখিপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি সখিপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। একই সঙ্গে অপরাধ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

মোঃ মুরাদ হোসেন জানান, তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রয়োজনে সখিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেনের সঙ্গে ০১৩২০০৯৬৫২১ নম্বরে যোগাযোগ করা যাবে।

 

তথ্যসূত্র: সখিপুর থানা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ।

 

 
 

 

 

মন্তব্যসমূহ (০)

  • এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন